১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সীমান্ত পেরিয়ে ভারত থেকে এল মিয়ানমার নাগরিক

কুমিল্লার শশীদল সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2016, 05:58 PM

Updated : 20 Aug 2022, 01:32 PM

রোববার শশীদল বিওপির আওতাধীন নারায়ণপুর এলাকা থেকে মো. রহমত করিমকে (২৭) আটক করা হয়।

রহমাত আকিয়াব জেলার মংডু থানার নাগকুরার খিয়ারিপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

বিজিবি ১০ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মো. শহীদুল আলম জানান, বেলা সাড়ে ১১টায় বিজিবির শশীদল বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২০৫৮/৫-এস থেকে আনুমানিক ৫০ গজ ভেতরে রহমতকে আটক করা হয়।

তাকে ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

তবে আটক রহমতের কাছে পাসপোর্ট পাওয়া গেছে কি না কিংবা ভারত যাওয়ার ব্যাপারে কোনো কাগজপত্র আছে কিনা তা জানাতে পারেননি তিনি।