১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

লঘুচাপ রূপ নিল সুস্পষ্ট লঘুচাপে

এ অবস্থায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 02:16 PM

Updated : 14 Nov 2026, 02:16 PM

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এটি পর্যায়ক্রমে নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

শনিবার সকালে অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপটি সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল।

এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হয়।

এর আগে সপ্তাহ খানেকের ব্যবধানে বঙ্গোসাগরে দুটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, যেগুলো প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে।

এর মধ্যে অক্টোবরের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড় অর্ণব উপকূলে আঘাত করে। আর ঘূর্ণিঝড় মুরাসু উপকূল অতিক্রম করে নভেম্বরের প্রথম সপ্তাহে।