১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় ঝড়ে গাছ পড়ে দাদি-নাতি নিহত

ঝড়ে গাছচাপায় নওগাঁর মহাদেবপুরে দাদি-নাতি নিহত হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 10:02 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এ উপজেলার রাইগাঁ ইউনিয়নের রহট্ট গ্রামে এ ঘটনা ঘটে বলে মগাদেবপুর থানার ওসি সাবের রেজা জানান।

এরা হলেন মনোয়ারা (৬০) ও তার নাতি জিহাদ (১০)।

ওসি বলেন, বিকালে ঝড় শুরু হলে দৌড়ে বাড়ি ফেরার পথে একটি গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃতু হয়।  

এদিকে, আত্রাই উপজেলার মুনিয়ারী ইউপির গোয়ালবাড়ি, নৈদিঘী ও দিঘীরপাড় গ্রামে ঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মুনিয়ারি ইউপি চেয়ারম্যান আল্লামা শের-এ বিপ্লব জানিয়েছেন।

“রোববার বিকাল সাড়ে ৪টার দিকে বয়ে যাওয়া ঝড়ে গোয়ালবাড়ি গ্রামে এক নারী আহত হয়েছেন।”

ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।