২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে হাতবোমাসহ একজন গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় তিনটি হাতবোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 09:18 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

শনিবার বিকালে উপজেলার সোহাদী বৈদ্যনাথতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি।

গ্রেপ্তার রতন আলী (২৮) উপজেলার ধোপাবিলা গ্রামের রফি বিশ্বাসের ছেলে।

পুলিশ কর্মকর্তা বলেন, রতন আলী ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় তার ব্যাগ তল্লাশি করে তিনটি হাতবোমা পাওয়ায় যায়।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।