শেরপুরের বন্যার্তদের পাশে জেলা পুলিশ
শেরপুর সদরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ জনকে চাল, আলু ও চিড়াসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ। শুক্রবার উপজেলার চর পক্ষীমারী ইউনিয়নে অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন সিকদারের নেতৃত্বে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
