০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

নবীনগরে পিস্তলসহ তরুণ আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 01:32 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা থেকে তাকে আটক করা হয় বলে জানান নবীনগর থানার ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ।

আটক জুবায়ের হোসেন (১৯) উপজেলার লালপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বাইশমৌজা নৌঘাট সংলগ্ন বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজে পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ করা হচ্ছিল।

“এ সময় জুবায়ের একটি প্যানেলের পক্ষে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।”

জুবায়েরের কাছে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি পাওয়া গেছে বলে তিনি জানান।