২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বিকাশকর্মীকে গুলি, ৪ লাখ টাকা ছিনতাই

ঢাকার সাভারে এক বিকাশকর্মীকে গুলি করে প্রায় চার লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2016, 06:26 PM

Updated : 12 Apr 2022, 02:38 AM

বুধবার দুপুরে সাভার পৌরসভার সোবাহানবাগ এলাকায় এঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো. মনিরুজ্জামান (৩৭) আশুলিয়ার কাঠগড়া সরকার বাড়ি এলাকার মাওলানা শহিদুল্লাহর ছেলে। তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার মডেল থানার এএসপি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন দোকান থেকে বিকাশের টাকা সংগ্রহ করে হেঁটে সাভার বাজার বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন মনিরুজ্জামান।

“পথে মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক তার বাম পায়ের উরু ও পেটের বাম পাশে গুলি করে প্রায় চার লাখ টাকাসহ ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।”

গুরুতর অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানান মাহবুবুর।