তুরাগে নেমে শিশু নিখোঁজ
সাভারে তুরাগ নদীতে গোসল করতে নেমে এক শিশু নিখোঁজ হয়েছে।
বোরবার সন্ধ্যায় ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এ ঘটনা ঘটে বলে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির এসআই কামরুল হাসান জানান।
নিখোঁজ শিশু জাহিদ মিয়া (৭) ভাকুর্তার মোগড়াকান্দা এলাকায় ওলি মিয়ার ছেলে।
এসআই কামরুল বলেন, সন্ধ্যায় বাড়ির কাছে নদীতে শিশু জাহিদ ও তার কয়েক বন্ধু গোসল করতে নামে। এক পর্যায়ে জাহিদ নিখোঁজ হয়।
রাত সাড়ে ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।
