২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নীলফামারীর ডোমারে স্বতন্ত্র প্রার্থী জয়ী

নীফামারীর ডোমার পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মনছুরুল ইসলাম দানু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 09:13 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

রোববার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জিলহাস উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

মনছুরুল ইসলাম নারিকেল গাছ প্রতীক নিয়ে তিন হাজার ৩৪৭ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সুফিয়ান মোবাইল ফোন প্রতীকে তিন হাজার ৩২৮ ভোট পেয়েছেন।

এ দুইজনের প্রাপ্ত ভোটের ব্যবধান মাত্র ১৯ ভোট।