নাটোরে সাংসদের বাড়ির প্রহরীকে মারধর
নাটোর-১ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের বাড়ির নিরাপত্তা কর্মীকে পিটিয়ে আহত করেছে অজ্ঞাতপরিচয় একদল যুবক।
শনিবার রাতে গুরুদাসপুরে সাংসদের বাসার সামনে এ ঘটনা ঘটে গুরুদাসপুর ওসি দিলীপ কুমার দাস জানান।
আহত রবিউল ইসলামকে (২০) গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
রবিউল বলেন, “শনিবার গভীর রাতে একদল যুবক আমাকে পেছন থেকে ধরে বৈদ্যুতিক তার দিয়ে পেটায়। ওই সময় আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।”
সাংসদ আব্দুল কুদ্দুস বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানিয়েছেন রবিউল।
ওসি দিলীপ কুমার দাস বলেন, “এটা নিছক হামলা নয়, চুরির উদ্দেশ্যে এমনটি করেছে দুর্বৃত্তরা।”
