২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুঠিবাড়িতে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসের অনুষ্ঠান

কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ীতে রবীন্দ্রনাথের ৭৫তম মৃত্যুবার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2016, 10:45 PM

Updated : 12 Apr 2022, 02:36 AM

শনিবার সকাল ১০টায় কুঠিবাড়ীর লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

কুঠিবাড়ীর কাস্টডিয়ান মোখলেছুর রহমানের সভাপতিত্বে রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রোকনুজ্জামন, ওয়াকিল মুজাহিদ প্রমুখ।

আলোচনা শেষে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

এছাড়া কুষ্টিয়া রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে সন্ধ্যা ৭টায় শহরের পৌর মিলনায়তনে এক স্মরণ অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে পৌরমেয়র আনোয়ার আলীর সভাপতিত্বে আলোচনা করেন কুষ্টিয়া মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরওয়ার মুর্শেদ প্রমুখ।

আলোচনা শেষে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন পরিষদের শিল্পীরা।

উভয় অনুষ্ঠানে স্থানীয়রা সাংবাদিকরা উপস্থিত ছিলেন।