২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে জঙ্গিবিরোধী প্রচারে র‌্যাব

মৌলভীবাজারে ও হবিগঞ্জ জেলায় জঙ্গিবিরোধী জনসচেতনতায় লিফলেট বিতরণ করেছে র‌্যাব।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 07:28 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

মঙ্গলবার দুপুরে র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মো. হায়াতুন নবীর নেতৃত্বে এ প্রচার অভিযান চালানো হয়।

হায়াতুন নবীর বলেন, শ্রীমঙ্গলের রেলওয়ে স্টেশন, বাসস্টপ, বাস কাউন্টার,  চৌমুহনী এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের বাজার এলাকা ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, বাহুবল ও হবিগঞ্জ সদরে জঙ্গিবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে।

“জঙ্গি প্রতিরোধে জনগণকে সচেতন হয়ে এ ধরনের তৎপরতায় জড়িতদের তথ্য দিয়ে র‌্যাবকে সহায়তার জন্য স্থানীয়দের অনুরোধ জানানো হয়েছে।”