২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের

গাজীপুরের কালিয়াকৈরে পিকআপ ভ্যানের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 06:52 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়েক চন্দ্রা মোড়ে  এ দুর্ঘটনায় নিহত ওই যুবকের বয়স আনুমানিক ৩২ বছর বলে সালনা হাইওয়ে থানার ওসি মো. আবু দাউদ খান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল সাড়ে ৬টার দিকে চন্দ্রা মোড়ের দিকে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি পিক আপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাদা প্যান্ট ও কালো রংয়ের শার্ট  পরা ওই যুবকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর এলাকাবাসী পিকআাপটি আটক করলেও চালক পালিয় গেছে।

লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।