২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় ৪ যুবকের ১০ বছর কারাদণ্ড

দুই বছর আগের অস্ত্র মামলায় চার যুববকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে খুলনার একটি আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 05:54 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

মঙ্গলবার খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন যশোরের টালীখোলা এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. খায়রুল বাসার হিরু (৩০), ঝিকরগাছার পায়রাডাঙ্গা গ্রামের রহিম শেখের ছেলে আবু হানিফ (২৮), ঝিনাইদহের কালীগঞ্জের দেবরাজপুর গ্রামের সাহাদত আলীর ছেলে এনামুল হক (২৮), একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুম রানা (৩০)।

এদের মধ্যে খায়রুল বাসার হিরু কারাগারে রয়েছেন।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের উপ-পরিদর্শক নিরঞ্জন কুমার সিকদারের নেতৃত্বে যশোরের পুরাতন কসবা এলাকার হিরুর বাসায় অভিযান চালায়।

“ওই বাসায় তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার এবং হিরুসহ চারজনকে গ্রেপ্তার করা করে।”

এ ঘটনায় এসআই নিরঞ্জন বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। ওই বছরের ৮ মার্চ যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মো. হাবিবুল্লাহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রণালের মনিটরিং সেলের নির্দেশে যশোর থেকে ২০১৫ সালের ৪ নভেম্বর মামলাটি খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান।