Published : 29 Jul 2016, 04:59 PM
শুক্রবার দুপুরে উপজেলার ফুলতলা এলাকা থেকে আকুল (২৮) নামের ওই যুবকের লাশ পাওয়া যায় বলে শজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মাসুদ জানান।
নিহত আকুল ওই এলাকার আজমল হোসেলে ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরেনি আকুল। শুক্রবার দুপুরে ফুলতলা চককানপাড়ার একটি সীমানা প্রাচীর ঘেরা জায়গায় তার লাশ পাওয়া যায়।
“আকুলের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
তিনি আরও বলেন, যেখানে তার লাশ পাওয়া গেছে, সেখানেই এর আগে প্রতিপক্ষ গ্রুপের একজন খুন হয়েছিল। তারাই তাকে হত্যার পর লাশ এখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।