২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় কলেজছাত্রকে কুপিয়ে জখম, সড়ক অবরোধ

পাবনা এডওয়ার্ড কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2016, 04:04 PM

Updated : 20 Aug 2022, 01:19 PM

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কলেজ গেইটে হামলার ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান।

আহত জীবন মাহমুদ কলেজের স্নাতক (সম্মান) দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনা প্রতিবাদে তার সহপাঠীরা শহরের রাধানগর কলেজ গেইট এলাকায় পাবনা-ঈশ্বরদী সড়ক অবরোধ করে রাখে। পুলিশের আশ্বাসে দেড় ঘণ্টা পর তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।

ওসি বলেন, দুর্বৃত্তরা  জীবনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ খবরে তার সহপাঠীরা পাবনা-ঈশ্বরদী সড়ক অবরোধ করে। এ সময় রাস্তার দুইপাশে যানজট দেখা দেয় বলে জানান তিনি।