ঝিনাইদহে ট্রাক খাদে পড়ে নিহত ৫
ঝিনাইদহের মহেশপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত চারজন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাটাখালীতে এ দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায় নি। আহতদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কচুভরতি একটি ট্রাক খুলনায় যাওয়ার পথে কাটাখালী ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
