২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ডোমারে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ

নীলফামারীর ডোমারে ধান সংগ্রহ অভিযানে অনিয়মের অভিযোগ উঠেছে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলীর বিরুদ্ধে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 06:52 PM

Updated : 11 Oct 2022, 08:32 PM

ওই কর্মকর্তার শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে ডোমার বাজার সংলগ্ন রেলগেট মোড়ে মানববন্ধন ও সমাবেশ করেছে চার শতাধিক কৃষক।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিবুল হক দুলাল, কৃষক অমরজিৎ সিংহ, আতিকুর রহমান স্বপন, রতন কুমার রায় প্রমূখ।

কৃষক লীগ নেতা দুলাল বলেন, ৩১শে জুলাই পর্যন্ত উপজেলার প্রতিটি ইউনিয়নের কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের সরকারি নির্দেশনা রয়েছে।

“ডোমার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী এ নির্দেশনা না মেনে স্লিপধারী কৃষকদের কাছ থেকে ধান ক্রয় না করে ঘুষের বিনিময়ে ব্যবসায়ীদের কাছ থেকে ধান ক্রয় করেছে। ধান সংগ্রহের কাজ ১১ জুলাই শেষ করেছেন।”

এ নিয়ে আইয়ুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি এ বিষয়ে কোনো কথা বলতে পারবো না, আপনারা আমার সঙ্গে পরে সরাসরি দেখা করেন।”