২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নীলফামারীর স্কুলছাত্র ১৪ দিন নিখোঁজ

নীলফামারীতে ১৪ দিন ধরে এক স্কুলছাত্র নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 02:01 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

গত ৭ জুলাই বিকালে রাশেদুজ্জামান (১২) নিখোঁজ হওয়ার ঘটনায় রোববার ডোমার উপজেলার চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে জিডি হয়েছে বলে জানান এসআই আবু সুফিয়ান।

রাশেদুজ্জামান ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ গ্রামের মিজানুর রহমানের ছেলে।

মিজানুর রহমান বলেন, রাশেদ ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটির পূর্ব মাস্টারপাড়া গ্রামে তার নানার বাড়ি থেকে চিলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে পড়াশোনা করত।

“গত ৭ জুলাই ঈদের দিন বিকালে চিলাহাটি প্রধানপাড়া মাঠে ঈদমেলা দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে রাশেদ আর ফিরে আসেনি।”

চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত এসআই আবু সুফিয়ান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাশেদের সন্ধানে দেশের বিভিন্ন থানায় ছবিসহ বার্তা পাঠানো হয়েছে।