২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জঙ্গির তথ্য দিলে ৫০ হাজার টাকা’

জঙ্গি ও সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য দিলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মজিদ আলী।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 01:48 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

মঙ্গলবার সকালে জেলা এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন।

‘জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ শ্লোগানে শহরের শাপলাচত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা সাংবাদিক ইউনিয়ন।

সমাবেশে উপস্থিত হয়ে এসপি মজিদ আলী বলেন, পার্বত্য জেলা খাগড়াছড়িকে জঙ্গি ও সন্ত্রাস মুক্ত রাখতে যা কিছু করা দরকার তা করার জন্য পুলিশ সচেষ্ট রয়েছে।

এ সময় তিনি জঙ্গি ও সন্ত্রাসীদের নস্পর্কে তথ্য দেওয়ার ব্যাপারে পুরস্কারের ঘোষণা দেন।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সিভিল সার্জন ডা. নিশীথ নন্দী মজুমদার, খাগড়াছড়ি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সুধীন কুমার চাকমা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে ও টিআইবি জেলা ম্যানেজার তোহিদুল ইসলাম।

সোমবার বগুড়ায় জঙ্গি আস্তানার সন্ধানে অভিযান শেষে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গিজীবন ছেড়ে তথ্য দিয়ে সহযোগিতা করলে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।