নেত্রকোণায় তরুণীকে ধর্ষণের অভিযোগ
নেত্রকোণার কেন্দুয়ায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
কেন্দুয়া থানার ওসি অভি রঞ্জন দেব জানান, এ ঘটনায় রোববার থানায় একটি মামলা করেছেন তরুণীর বাবা।
মামলায় উপজেলার নওপাড়া গ্রামের গ্রামের রিয়েল মিয়াসহ তিনজনকে আসামি করা হয়েছে।
তরুণী চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কাজ করেন।
মামলার বরাত দিয়ে ওসি অভি বলেন, ওই তরুণী ঈদের ছুটিতে বাড়িতে আসলে তাকে বিয়ে করার প্রস্তাব দেয় রিয়েল মিয়া। কিন্তু তাতে রাজি হননি তরুণী।
শুক্রবার রাতে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে তরুণীকে একা পেয়ে রিয়েল মিয়া ও তার দুই সহযোগী ধর্ষণ করে।
সোমবার নেত্রকোণা সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা হবে বলে জানান তিনি।
