২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর

টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

আহসান হাবীব নীলু

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2016, 01:28 PM

Updated : 11 Oct 2022, 08:29 PM

ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজার রহমান জানান, কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নুনখাওয়া পয়েন্টে দুধকুমার নদীর পানি এক সেন্টিমিটার বাড়লেও ধরলা নদীর পানি ৪ সেন্টিমিটার এবং তিস্তার পানি ৯ সেন্টিমিটার কমেছে বলে জানান তিনি।

ব্রহ্মপুত্র অবাহিকার কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার ১৫টি ইউনিয়নের দুই শতাধিক দ্বীপচর ও চরগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলেও জানান এই প্রকৌশলী।