২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৪০ গ্রামে ঈদ বুধবার

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের পাঁচটি উপজেলার ৪০টি গ্রামে বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 01:19 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

ঈদকে সামনে রেখে ওইসব এলাকায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের সাদ্রা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু বকর ছিদ্দিক জানান।

যেসব এলাকায় ঈদ হবে: হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, জাক্নি, প্রতাপপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলী, মুন্সীরহাট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলবের উত্তর ও দক্ষিণ উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি ও কচুয়ার কয়েকটি গ্রামের অংশবিশেষ।

আবু বকর ছিদ্দিক জানান, ১৯৩২ সালে সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর মাওলানা ইসহাক আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে আগাম রোজাসহ দুই ঈদ পালনের নিয়ম চালু করেন।

সেই প্রেক্ষিতে এসব এলাকার লোকজন রোজা, দুই ঈদ, শবে বরাত, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পালন করে আসছেন।

গত ৭ জুন থেকে সারাদেশে রোজা শুরু হলেও মধ্যপ্রাচ্যের নিয়ম মেনে ৬ জুন থেকে রোজা পালন করে আসছেন তারা।