২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ‘ডাকাত’ গুলিবিদ্ধ

জয়পুরহাট সদর উপজেলায় ‘ডাকাতির প্রস্তুতিকালে’ পুলিশের গুলিতে একজন আহত হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 09:19 AM

Updated : 12 Apr 2022, 02:24 AM

সোমবার রাত দেড়টার দিকে পাকারমাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন।

গুলিবিদ্ধ সাজু সরদার (২৫) নাটোরের সিংড়া উপজেলার আসাদ আলীর ছেলে।

ওসি ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পাকারমাথা ব্রিজের কাছে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

“পুলিশের টহল দল যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশায় করে ওই জায়গায় গেলে ডাকাতরা গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র নিয়ে সিএনজিতে হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে আন্তজেলা ডাকাতদলের সদস্য সাজু গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়।”

সাজুকে প্রথমে জয়পুরহাট সদর হাসপাতালে, পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।