ব্রাহ্মণবাড়িয়ায় আধাবেলা ট্যাংকলরি চলেনি
ট্রাকচাপায় ব্রাহ্মণবাড়িয়া ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের তিন নেতা-কর্মীর মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করে বিচার দাবিতে আধাবেলা কর্মবিরতি পালন করেছে সংগঠনটি।
ট্রাকচাপায় ব্রাহ্মণবাড়িয়া ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের তিন নেতা-কর্মীর মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করে বিচার দাবিতে আধাবেলা কর্মবিরতি পালন করেছে সংগঠনটি।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সারাদেশে এক ঘণ্টা এবং ব্রাহ্মণবাড়িয়ায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয় বলে জানান ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন মোল্লা।
তিনি দাবি করেন, ঢাকা-সিলেট মহাসড়কে সোমবার বেলা সোয়া ১১টায় খাঁটিহাতা হাইওয়ে পুলিশের একটি দল চাঁদাবাজি করার উদ্দেশ্যে একটি পাথরবোঝাই ট্রাককে থামার সংকেতে দেয়।
“ট্রাকটি না থামলে এক পুলিশ লাঠি ছুড়ে মারে। লাঠি ট্রাকের সামনে থাকা মোটরসাইকেলের চাকায় আটকে গেলে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে তিন আরোহী মারা যান।”
নিহত তিন আরোহী হলেন ব্রাহ্মণবাড়িয়া ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম (৪৫), সাধারণ সম্পাদক আলী আজম (৪০) ও সদস্য শাহজাহান মিয়া (৫০)।
