২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বঙ্গোপসাগরে ট্রলার ডাকাতি, ৪ জেলেকে ‘অপহরণ’

বরগুনার পাথরঘাটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারে ডাকাতির পর চার জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 04:17 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মঙ্গলবার ভোরে পাথরঘাটা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সুন্দরবন সংলগ্ন নারিকেল বাড়িয়া এলাকায় জেলেরা মাছ ধরছিল।

“এ সময় এফবি মায়ের দোয়া ১ ও ২ নামের দুটি ট্রলারসহ চার ট্রলারে ডাকাতি করে চার জেলেকে অপহরণ করে দস্যুরা।”

অপহৃত জেলেদের মধ্যে দেলোয়ার ও মন্টুর নাম জানাতে পেরেছেন সভাপতি মোস্তফা।

তিনি বলেন, অপহরণের পর দস্যুদের ট্রলার কিছুদূর গেলে হঠাৎ ঘূর্ণিঝড়ে ডুবে যায়। এ সময় দস্যুরা জেলেদের একটি ট্রলার ছিনতাই করে। পরে তারা ট্রলারটি তীরে রেখে পালিয়ে যায়।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনে জানানো হয়েছে বলে জানান তিনি।

কোস্টগার্ডের পশ্চিম জোনের কমান্ডার মো. হাসান বলেন, খবর পাওয়া মাত্রই তারা অভিযান শুরু করেছেন।