২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় ৪ ‘সর্বহারা’ গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ‘সর্বহারা পার্টির’ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 03:58 PM

Updated : 12 Apr 2022, 02:16 AM

মোহনপুর গ্রাম থেকে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া জানান।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার চাকসা গ্রামের আব্দুল লতিফের ছেলে সিরাজুল ইসলাম (২৮), চরমোহনপুর গ্রামের জব্বার সরদারের ছেলে আয়নাল হক (৪০), গহের খাঁর ছেলে আফজাল হোসেন (৪৫) ও রাজিন দাসের ছেলে সদানন্দ দাস (৪৪)।  

অভিযানকালে একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও পুলিশ জানিয়েছে।  

পরিদর্শক কিবরিয়া জানান, মোহনপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।

“গ্রেপ্তারকৃতদের মধ্যে সর্বহারা দলের আঞ্চলিক নেতা সিরাজুল ইসলামের বিরুদ্ধে হত্যা, খুন, গুম ও ডাকাতির অভিযোগে ৯টি মামলা রয়েছে।”

বাকি তিন জনও সর্বহারা পার্টির সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধেও একাধিক হত্যা, খুন, গুম ও ডাকাতির মামলা রয়েছে বলে জানান তিনি।