২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাদ থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরার তালায় গাছ কাটতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। 

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 11:43 AM

Updated : 20 Aug 2022, 12:56 PM

বুধবার সকালে উপজেলার পাচরখী গ্রামের বাড়িতে এ দুর্ঘটনায় হায়দার আলীর মৃত্যু হয় বলে পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম জানান।

মৃত হায়দার আলী পাটকেলঘাটা থানার পাচরখী গ্রামের হাশেম আলীর ছেলে এবং তালা মহিলা কলেজের পরিসংখ্যন বিভাগের শিক্ষক ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সোমবার হায়দারের বাড়ির ছাদে একটি নারকেল গাছ ভেঙে পড়ে। সকালে ছাদে উঠে ওই গাছ কেটে নামানোর সময় অসাবধানতাবশত নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়