২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

খ্রিস্টান ব্যবসায়ী খুনে ভাড়াটিয়া সবুজ রিমান্ডে

নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ খুনের ঘটনায় ভাড়াটিয়া আব্দুল্লাহ আল মামুন ওরফে সবুজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 11:42 AM

Updated : 20 Aug 2022, 12:55 PM

মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তার আবেদন শুনানি শেষে দুই রিমান্ড মঞ্জুর করেন নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সামশুল আল আমিন।

মামলার তদন্ত কর্মকর্তা বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাই সোমবার বিকালে সবুজকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

শুনানিতে তদন্ত কর্মকর্তা বলেন, “সবুজের শ্বশুর ও সুনীলের স্ত্রী ভাই-বোন। ধর্মান্তরিত হওয়া নিয়ে দুই পরিবারের পূর্ববিরোধ ছিল। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে খুনের রহস্য উন্মোচন হতে পারে।”

রোববার সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার খ্রিস্টানপাড়ায় নিজের দোকানে সুনীল গোমেজকে (৬০) কুপিয়ে খুন করা হয়।

এ ঘটনায় তার মেয়ে স্বপ্ন গোমেজ বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

এ ঘটনায় সুনীলের বাড়ির ভাড়াটিয়া ট্রাকচালক সবুজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছিল।