২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিশালে পিকআপ ভ্যানচাপায় শিক্ষিকাসহ নিহত ৩

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা সদরে পিকআপ ভ্যানচাপায় এক স্কুলশিক্ষিকাসহ তিন জন নিহত হয়েছেন; আহত হন আরও দুইজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 03:21 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

সোমবার মুচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান।

নিহতরা হলেন ত্রিশাল হদ্দেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফজিলাতুন্নেছা, শ্যামল চন্দ্র রায় ও ভ্যানচালক খোকন মিয়া। তাদের সবার বাড়ি ত্রিশালে।

আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি মনিরুজ্জামান বলেন, ময়মনসিংহগামী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশা ভ্যানকে চাপা দিলে পাঁচ যাত্রী আহত হন।

তাদের মধ্যে একজন স্থানীয় হাসপাতালে এবং অপর দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।