২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোবাস চাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর

গোপালগঞ্জের মুকসুদপুরে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাস চাপায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 05:50 PM

Updated : 20 Aug 2022, 12:52 PM

শুক্রবার উপজেলার সালিনাবক্সা পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরদার জানান।

নিহত চম্পা খাতুন (১১) সালিনাবক্সা পূর্বপাড়া গ্রামের মিটু শেখের মেয়ে এবং স্থানীয় বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, দুপুর ১টার দিকে রাস্তা পারাপারের সময় একটি মাইক্রোবার চম্পাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চম্পার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।