২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক ট্রাকের আরেকটিকে ধাক্কা, এক সহকারী নিহত

গাজীপুর সিটি করপোরেশনে একটি ট্রাক আরেক ট্রাককে ধাক্কা দেওয়ার পর এক চালকের সহকারী নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2016, 09:43 AM

Updated : 12 Apr 2022, 02:09 AM

রোববার ভোরে নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো. মোজাম্মেল হক।

পুলিশ নিহতের পরিচয় জানাতে পারেনি।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে নাওজোর এলাকায় একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়।

“এতে পিছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে এর সহকারী ঘটনাস্থলেই মারা যান।”

দুর্ঘটনার পর চালক দ্রুত পালিয়ে গেছে বলে তিনি জানান।

আনুমানিক ২০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় সহকারীর লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।