লক্ষ্মীপুরে সংঘর্ষ, এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
লক্ষ্মীপুর সদরে সংঘর্ষের পর একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাজীপাড়া ইউনিয়নের ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে তিনজন আহত হন।
আহতরা হলেন মোহাম্মদ আলী, সম্রাট ও দেলোয়ার। তাদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. কাওসার বলেন, ভোট চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে তিনি ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ থানার ওসি আজিজুর রহমান বলেন, ব্যালট পেপার ছিনতাই নিয়ে দুই সদস্য প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ালে পুলিশ ৭/৮ রাউন্ড গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় কয়েকজন আহত হন।
