২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলে মিলল নবজাতক যমজ কন্যা

খুলনা মহানগরীর লবণচরা থানার এক বিল থেকে নবজাতক যমজ কন্যা সন্তান উদ্ধার করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 11:44 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

সোমবার বিকালে থানার ফজলুল বারী প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বিলে কাপড়ে মোড়ানো অবস্থায় তাদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় বলে জানান ওসি সরদার মো. মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিলে যমজ নবজাতক পড়ে থাকতে দেখতে পান হরিণটানা মধ্যপাড়ার জালাল গাজীর স্ত্রী পারুল (৩৫)।

বিষয়টি পারুল এলাকার ইউপি সদস্য শহীদুল ইসলাম লিটনকে জানালে তিনি পুলিশকে খবর দেন।

পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে খুলনা শিশু হাসপাতালে নিয়ে যায়।

“নবজাতকদের স্বাস্থ্য পরীক্ষা শেষে পারুলের জিম্মায় রাখা হয়েছে।”

তাদের বাবা-মাকে খোঁজা হচ্ছে বলেও জানান ওসি।