২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসা ভাড়ার কথা বলে ‘১৫ লাখ টাকা ডাকাতি’

ঢকার সাভার উপজেলায় এক পোশাক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৫ লাখ টাকাসহ ‘মূল্যবান’ জিনিসপত্র ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 01:01 AM

Updated : 20 Aug 2022, 12:47 PM

শনিবার রাত ৯টার দিকে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় ইসহাক মিয়ার বাড়িতে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান।

পোশাক ব্যবসায়ী ইসহাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অজ্ঞাতপরিচয় তিন-চার যুবক বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাসায় প্রবেশ করে। এ সময় কোনো কিছু বুঝে উঠার আগেই আচমকা আরও সাত-আট যুবক বাসায় ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে।

“তারা লকারে থাকা নগদ ১৫ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার মালপত্র লুট করে বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায়।”

পরে এক আত্মীয় এসে তাদের উদ্ধার করেন বলে তিনি দাবি করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে ওসি মহসিনুল বলেন, ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।