২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষে ভাই-বোন নিহত

নরসিংদীর রায়পুরায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 02:30 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মিজানুল হক জানান, শুক্রবার রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মড়জাল সেতুর উপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জের ভৈরবের কমলপুর এলাকার সৌদি প্রবাসী সোহাগ মিয়া (৪০) ও তার বড় বোন মাছুমা বেগম (৫৫)।

আহতদের ভৈরব, নরসিংদী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

বিডিনিউজ টোয়োন্টফোর ডটকমকে ওসি মিজানুল বলেন, সোহাগ কিছুদিন আগে সৌদি আরব থেকে ছুটি কাটাতে দেশে আসেন। শুক্রবার রাতে স্বজনদের নিয়ে মাইক্রোবাসে করে ঢাকায় বেড়াতে যাচ্ছিলেন তিনি।

“এ সময় বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হলে মাইক্রোবাসের সবাই আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সোহাগ ও মাছুমাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”