২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

সিরাজগঞ্জে একটি হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 08:24 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-দ্বিতীয় আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মুকুল হোসেন (৫৫) সদর উপজেলার ফুলকোচা গ্রামের জেথার শেখের ছেলে।

একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পিপি সিরাজুল ইসলাম।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও পাঁচ আসামিকে খালাস দিয়েছে আদালত। 

মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১৩ সালের ২৫ জুলাই পরকীয়া প্রেমের জেরে মুকুলসহ আরও কয়েকজন একই গ্রামের সবুর শেখকে হত্যা করে। পরের দিন সকালে সদর উপজেরার ঘোড়াচড়া গ্রামের ধান ক্ষেতের মধ্যে থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

‘পরে নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ছয় জনকে আসামি করে মামলা  করেন। তদন্ত শেষে পুলিশ ছয় জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।’