২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় অটোরিকশা চাপায় শিশু নিহত

কুমিল্লার বরুড়ায় অটোরিকশা চাপায় পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 04:37 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

নিহত তুহিন হোসেন (৫) বরুড়ার গালিমপুর গ্রামের মীর হোসেনের ছেলে।

রোববার উপজেলার গালিমপুর-শ্রীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বরুড়া থানার ওসি আসলাম শিকদার জানান।

তুহিনের বাবা মীর হোসেন বলেন, সকালে রাস্তা পার হওয়ার সময় একটি

অটোরিকশা তুহিনকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আটোরিকশার চালককে আটক করে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।