২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শত বছরের বুড়িতলা কালী মন্দিরে ভাংচুর

জয়পুরহাট পৌরসভার খঞ্জনপুর বুড়িতলায় শতাধিক বছরের প্রাচীন কালী মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 07:17 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে শনিবার দুপুরে জয়পুরহাট হিন্দু বৌদ্ধ খৃস্টান ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক সুমন সাহা সাংবাদিকদের জানান।

এ সময় উপস্থিত ছিলেন এই পরিষদের সাধারণ সম্পাদক অশোক কুমার ঠাকুর ও ওই মন্দিরের সাধারণ সম্পাদক হরিপাল চন্দ্র পাহান।

শুক্রবার বিকেলে বৃষ্টিপাতের সময় দুর্বৃত্তরা ফটকের তালা ভেঙে রড-সিমেন্টের তৈরি স্থায়ী শিব দেবতা ও কালী দেবীর বিগ্রহ ও প্রতিমা ভাংচুর করে পালিয়ে যায় বলেও জানান তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে শুক্রবার মধ্যরাতে জয়পুরহাট পুজা উদযাপন পরিষদের সভাপতি রেবতী মোহন ও সাধারণ সম্পাদক রানা কুমার অজ্ঞাত নামা দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

“তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”