২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার মামলা প্রত্যাহারের দাবিতে মিছিলে বাধা

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 06:20 PM

Updated : 14 Jul 2022, 10:49 AM

Image
শনিবার সকাল ১১টায় শহরের আলীপুর বাদামতলী সড়ক হতে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিলটি জনতা ব্যাংকের মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় ধস্তাধস্তি এক পর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
Image
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র ও মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।