ফরিদপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের কমিটি গঠন
ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক পলাশ চন্দ্র বিশ্বাস, বনিপাল হাজদা রাজু, সদস্য মাইনুদ্দিন মজুমদার জিসান, বিজন হালদার, সুমিত পাল অনিক, মো. আবু হায়াত, তাপস কুমার ঘোষ, মো. মাহমুদুল ইসলাম খান সোহাগ, সৈয়দা সুমাইয়া তারান্নুম ও সুদিপ্ত রায় শুভ।
