২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে এক শিশু।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 04:49 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

রোববার দুপুরে উপজেলার ষোলমাইল বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।

নিহতরা হলেন ধুনট উপজেলার চকিবাড়ি ইউনিয়নের কৈগাঁতী গ্রামের মোতালেব হোসেনে ছেলে সোহেল রানা (২৬) ও রায়গঞ্জ উপজেলার পশ্চিম লক্ষ্মীকোলা গ্রামের জিয়ারুল ইসলামের স্ত্রী রত্না খাতুন (৩০)।

আহত জেলিকে (১) রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, রত্না মেয়ে রত্নার জেলিকে নিয়ে ভাড়ার মোটরসাইকেলে করে বাবার বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার টাকা ধুকুরিয়া গ্রাম থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সোহেল রানার মৃত্যু হয়। গুরুতর আহত রত্না হাসপাতালে নেওয়ার পথে মারা যান।