২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ভোট কেন্দ্রের সামনে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভোট কেন্দ্রের সামনে হামলা চালিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আওয়ামী লীগের প্রার্থীসহ ছয়জন আহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 11:46 AM

Updated : 20 Aug 2022, 12:39 PM

শনিবার ভোট শুরুর পর পর মাধবপুর ইউনিয়নের চানলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে বলে জানান কেন্দ্র ইনচার্জ এসআই হুমায়ুন কবীর।

নিহত যুবকের নাম তাপসচন্দ্র দাস (২৩) বলে জানালে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

এসআই হুমায়ুন বলেন, কেন্দ্রে আসার পথে ওই যুবকের উপর হামলা হয়। এ সময় আওয়ামী লীগ প্রার্থী ফরিদউদ্দিনসহ ছয় জন আহত হয়েছেন।

ওই যুবক আওয়ামী লীগ প্রার্থীর কর্মী কি না তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।