২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে বেচাকেনার সময় হাতেনাতে ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2016, 08:51 PM

Updated : 12 Apr 2022, 01:59 AM

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফ সদরের বাস স্টেশন সংলগ্ন হোটেল মিল্কী রিসোর্টে এ অভিযান চালানো হয় বলে জানান টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ।

আটকরা হলেন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের মৃত আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ করিম উল্লাহ (৩০) ও টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে মো. হামিদ উল্লাহ (৪০)।

ওসি বলেন, “ইয়াবা বেচাকেনা চলছে এমন খবরে পুলিশ হোটেল মিল্কী রিসোর্টে অভিযান চালায়।

“এ সময় হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ইয়াবাসহ হাতেনাতে দুজনকে আটক করা হয়। তাদের কাছে পাওয়া যায় ৯ হাজার ৮০০ ইয়াবা।”