২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে আরও এক জেএমবি ‘সদস্য’ গ্রেপ্তার

নীলফামারীতে জেএমবির আরও এক ‘সদস্যকে’ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2016, 08:30 PM

Updated : 20 Aug 2022, 12:38 PM

বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের ওসি বাবুল আকতার।

গ্রেপ্তার আব্বাছ আলী (৬৫) দিনাজপুরের খানসামা উপজেলার পূর্ববাশুলী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

এ নিয়ে নীলফামারী থেকে জেএমবির পাঁচ ‘সদস্যকে’ গ্রেপ্তার করা হল।

ওসি বাবুল আকতার বলেন, আব্বাছ আলীকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। পরদিন বিকেলে নীলফামারীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আয়শা সিদ্দিকার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

“জেএমবি সদস্যরা সংঘবদ্ধ হয়ে নীলফামারীতে পুলিশ, সাংবাদিক, বিচারক, পীর, খাদেমসহ ভিন্ন ধর্মাবলম্বীদের হত্যার পরিকল্পনা করছিল বলে স্বীকার করেছে আব্বাছ।”