মিষ্টির মধ্যে তেলাপোকা, জরিমানা
মিষ্টির পাত্রে তেলাপোকা পাওয়ায় ফরিদপুরের এক মিষ্টির দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান জানান, মঙ্গলবার বিকালে উপজেলার আলীয়াবাদ ইউনিয়নে গজারিয়া বাজারে সাথি মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা করা হয়।
তিনি বলেন, “অভিযানে সাথি মিষ্টান্ন ভাণ্ডারে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও মিষ্টির পাত্রে তেলাপোকা পাওয়ায় মালিক শংকর সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
