স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে আটক
টঙ্গীর পাগারে ঝিনু মার্কেট এলাকায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে একব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান।
নিহত শান্তিকে (৪০) ওই রাসেল মিয়ার বাড়ির ভাড়াটিয়া তৈয়ব আলীর (৫৫) স্ত্রী।
এ ঘটনার পর তৈয়ব আলীকে আটক করা হয়েছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরে ঘরের ভেতরে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শান্তিকে গুরুতর জখম করা হয়।
“টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মো. মাহবুবুর রহমান সন্ধ্যা ৬টার দিকে শান্তিকে মৃত ঘোষণা করেন।”
অপরদিকে ঘটনার পর শান্তির স্বামী তৈয়ব আলী পালানোর চেষ্টা করলে এলাকাবাসী আটক করে পুলিশে দেয় বলে ওসি জানান।
