২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

গাজীপুরে এক নারী পোশাককর্মীকে ‘বিয়ের প্রলোভন’ দেখিয়ে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে কথিত প্রেমিকের বিরুদ্ধে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2016, 05:58 PM

Updated : 20 Aug 2022, 12:35 PM

গাজীপুর ট্রাফিক বিভাগের এএসপি মো. সাখাওয়াত হোসেন বরেন, রোববার চান্দনা চৌরাস্তার এক হোটেলে ওই ঘটনার পর যুবকটিকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক মফিজুল ইসলাম (২৮) গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের আব্দুল বারেক মুন্সীর ছেলে।

মফিজুল কখনও গার্মেন্ট অপারেটর আবার কখনও সাব কন্ট্রাকে বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন বলে পুলিশকে জানান, বলেন এএসপি সাখাওয়াত।

মেয়েটির বরাত দিয়ে এএসপি সাখাওয়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটির সঙ্গে প্রেমের প্রেমের সর্ম্পক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেন।

“রোববার মেয়েটিকে চান্দনা চৌরাস্তার একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন মফিজুল।

“পরে বিয়ের কথা জানালে মফিজুল প্রত্যাখ্যান করে। এরপর মেয়েটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা চালালে ট্রাফিক পুলিশ উদ্ধার করে।”

ট্রাফিক পুলিশর এ কর্মকর্তা আরও বলেন, পরে মেয়েটিকে নিয়ে ওই হোটেলে গিয়ে মফিজুলকে আটক করে জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা।