লক্ষ্মীপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি মো. আবদুল্লা আল-মামুন জানান, শনিবার রাতে সদর উপজেলার রাহারকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাছেল (২০) ওই গ্রামের হুমায়ুন আহমদের ছেলে।
ওসি বলেন, স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই রাছেল মেয়েটিকে (১৪) উত্ত্যক্ত করতো। গত ২৭ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গেলে রাছেল তাকে ধর্ষণ করে।
“শনিবার রাতে মেয়েটির মা বাদী হয়ে রাছেলকে আসামি করে মামলা করলে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।”
মেয়েটিকে রোববার ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
