২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ দেখে ঘরে দোর দিয়ে ‘আত্মহত্যা’

কক্সবাজার শহরে পুলিশ দেখে ঘরের দরজা বন্ধ করে এক পলাতক আসামি ‘আত্মহত্যা’ করেছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2016, 04:39 PM

Updated : 12 Apr 2022, 01:57 AM

শনিবার বেলা ১২টার দিকে শহরের টেকপাড়ার সিকদার মহল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানা পুলিশের ওসি মো. আসলাম হোসেন।
 
নিহত মোহাম্মদ আলমগীর (৩৯) ওই এলাকার মোস্তাক আহমদের ছেলে। তিনি নারী নির্যাতন মামলার পলাতক আসামি ছিলেন।
 
ওসি বলেন, আলমগীর একটি নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে ধরতে পুলিশের একটি দল বাড়িতে গেলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। 
 
“ঘরে ঢুকে তিনি নিজের শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করছেন জানালা দিয়ে এ দৃশ্য দেখে পুলিশ সদস্যরা তার স্বজনদের সহায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।”
 
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
 
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে ।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, নিহতের বুকে ও পেটে তিনটি ছুরিকাঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
 
নিহতের ভাতিজা মমতাজুল হক বলেন, “চাচা ১০ বছর ধরে মাদকাসক্ত। তার জীবনযাপন স্বাভাবিক ছিল না।”